দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের কাছ থেকে আরও ছাড় আদায় করতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের ওপর আরও চাপ বাড়ালে এমন কিছু বিষয়ে ছাড় আদায় করা সম্ভব হবে, যা কখনোই চুক্তির অংশ ছিল না।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সমালোচনা করে গালিবাফ বলেন, তারা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতার সীমার অনেক বাইরে চলে গেছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে কোনো চমকপ্রদ সমাধানের অপেক্ষা না করে নিজেদের তৈরি করা পরিস্থিতির সমাধান করা উচিত।
গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে, যা আগে কখনো দেখা যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের ইঙ্গিত দিয়েছিলেন।
সূত্র: সিএনএন
এমএস/